অস্ট্রেলিয়ার পার্থ শহর। সময়টা ১৯৭৯ সাল।
সবাই তখন জানত, peptic ulcer হয় stress, ঝাল-মসলা আর বেশি acid থেকে। রোগীকে বলা হতো, "চিন্তা কম করুন, হালকা খাবার খান, antacid খান।"
কিছুদিন ভালো থাকলেও ব্যথা আবার ফিরে আসত। আর পেটের ভেতরে bacteria বাঁচবে? অসম্ভব! সেখানে তো acid-এর সমুদ্র।
কিন্তু pathologist ডাক্তার Robin Warren microscope-এ অন্য কিছু দেখলেন। Gastric biopsy-তে stomach lining-এর গায়ে বাঁকানো, প্যাঁচানো ছোট ছোট bacteria। তিনি ভাবলেন, "এরা এখানে কী করছে?"
তাঁর সঙ্গে যোগ দিলেন তরুণ ডাক্তার Barry Marshall। দুজনে মিলে ১৯৮২ সালে জীবাণুটিকে ল্যাবে culture করতে সফল হলেন। নাম হলো Helicobacter pylori।
তাঁরা বললেন, "Ulcer-এর আসল কারণ হয়তো এই bacteria।"
কেউ বিশ্বাস করল না। বিশেষজ্ঞরা বললেন, "Bacteria তো থাকতেই পারে, তাতে কী প্রমাণ হয়? Correlation মানেই causation নয়।"
Barry Marshall নিজেই Bacteria খেয়ে ফেললেন

Marshall animal model-এ সফল হননি। তখন তিনি এমন এক কাজ করলেন, যা শুনলে আজও অবাক লাগে।
একদিন H. pylori-এর culture নিজেই খেয়ে ফেললেন!
কয়েক দিনের মধ্যে শুরু হলো nausea, vomiting আর মুখে দুর্গন্ধ। Endoscopy করে দেখা গেল তাঁর stomach-এ gastritis হয়েছে, biopsy-তেও bacteria পাওয়া গেল।
এরপর antibiotic খেয়ে তিনি সুস্থ হলেন।
এটি ঘটে ১৯৮৪ সালে, আর ১৯৮৫ সালে প্রকাশিত হয়।
তবে সত্যি কথা হলো, একজনের এই পরীক্ষা দিয়ে সব প্রমাণ হয় না। প্রমাণ এল পরে, বড় বড় randomized controlled trial থেকে।
দেখা গেল, bacteria eradicate করলে ulcer সেরে যায় এবং recurrence হয় না।
Nobel Prize
২০০৫ সালে Robin Warren ও Barry Marshall Physiology or Medicine-এ Nobel Prize পেলেন।
Acid-এর মধ্যে Bacteria বাঁচে কীভাবে?
এটি urease enzyme বানায়, যা urea ভেঙে ammonia তৈরি করে নিজের চারপাশের acid neutralize করে।
আবার spiral shape আর flagella নিয়ে সে mucus layer-এর ভেতরে ঢুকে পড়ে, যেখানে pH প্রায় neutral।
আজকের চিকিৎসা
সাধারণত ১৪ দিন ধরে PPI-এর সঙ্গে একাধিক antibiotic দেওয়া হয়।
তবে clarithromycin resistance বাড়ছে, তাই অনেক জায়গায় bismuth quadruple therapy বা susceptibility-guided regimen ব্যবহার হয়।
এখন লিভোফ্লক্সাসিন ব্যবহার করা হয় অনেক ভালো কাজ করে ক্লারিথ্রোমাইসিন এর বিপরীতে।
তথ্যসূত্র
Marshall BJ, Warren JR. Lancet. 1984;1(8390):1311-1315.
Marshall BJ et al. Med J Aust. 1985;142(8):436-439.
Malfertheiner P et al. Maastricht VI/Florence consensus. Gut. 2022;71(9):1724-1762.

